
UGC NET 2026 Online Form Fill Up
National Testing Agency বা NTA দ্বারা UGC NET June 2026 পরীক্ষার Information Bulletin প্রকাশিত হয়েছে। এই পরীক্ষা মূলত Junior Research Fellowship (JRF), Assistant Professor এবং Ph.D. Admission-এর যোগ্যতা নির্ধারণের জন্য নেওয়া হয়। পরীক্ষা সম্পূর্ণভাবে Computer Based Test (CBT) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
UGC NET June 2026 Important Dates:-
| বিষয় | তারিখ |
|---|---|
| অনলাইন আবেদন শুরু | 29 April 2026 |
| আবেদন করার শেষ তারিখ | 20 May 2026, রাত 11:50 পর্যন্ত |
| ফি জমা দেওয়ার শেষ তারিখ | 20 May 2026, রাত 11:50 পর্যন্ত |
| Correction Date | 22 May 2026 to 24 May 2026 |
| Exam City Intimation | 10 June 2026-এর মধ্যে |
| Admit Card Download | 15 June 2026-এর মধ্যে |
| Exam Date | 22 June 2026 to 30 June 2026 |
| Result Date | পরে জানানো হবে |
উপরের তারিখগুলি NTA Information Bulletin অনুযায়ী দেওয়া হয়েছে এবং প্রয়োজনে কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে।
Application Fee:-
| Category | Application Fee |
|---|---|
| General / Unreserved | ₹1150 |
| Gen-EWS / OBC-NCL | ₹600 |
| SC / ST / PwD / PwBD / Third Gender | ₹325 |
Payment করা যাবে Debit Card, Credit Card, Net Banking, UPI-এর মাধ্যমে। Bank/Payment Gateway charge আলাদা লাগতে পারে।
Age Limit
| Category | Age Limit |
|---|---|
| JRF | সর্বোচ্চ 30 বছর |
| Assistant Professor | কোনো Upper Age Limit নেই |
| Ph.D. Admission | কোনো Upper Age Limit নেই |
JRF-এর ক্ষেত্রে OBC-NCL / SC / ST / PwD / PwBD / Third Gender এবং Women candidates-দের জন্য নিয়ম অনুযায়ী age relaxation পাওয়া যাবে।
Important Links
| Link Name | Link |
|---|---|
| Apply Online | https://ugcnet.nta.nic.in/ |
| Official Website | https://ugcnet.nta.nic.in/ |
| NTA Website | https://www.nta.ac.in/ |
| Syllabus | https://www.ugcnetonline.in/syllabus-new.php |
| Admit Card Download | Available Soon |
| Result Link | Available Soon |
Exam Pattern
UGC NET June 2026 পরীক্ষা হবে CBT Mode-এ। পরীক্ষায় দুটি Paper থাকবে এবং দুই Paper-এর মাঝে কোনো break থাকবে না।
| Paper | Questions | Marks |
|---|---|---|
| Paper 1 | 50 | 100 |
| Paper 2 | 100 | 200 |
| Total | 150 | 300 |
Exam Duration: 3 Hours / 180 Minutes
Question Type: Objective Type MCQ
Mode: Computer Based Test
Medium: English & Hindi, language paper ছাড়া
Marking Scheme
প্রতিটি প্রশ্নের জন্য 2 marks থাকবে। সঠিক উত্তরের জন্য 2 marks পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য কোনো negative marking নেই। Unanswered বা Review-তে রাখা প্রশ্নের জন্য কোনো নম্বর দেওয়া হবে না।
UGC NET June 2026 Qualification Details
UGC NET June 2026 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা NTA-এর official Information Bulletin অনুযায়ী নির্ধারিত। এই পরীক্ষায় Master’s Degree, Master’s Final Year / Result Awaited এবং কিছু ক্ষেত্রে 4 Year Bachelor’s Degree প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
Master’s Degree Qualification
যেসব প্রার্থীর Master’s Degree বা সমমানের ডিগ্রি রয়েছে, তারা UGC NET June 2026 পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
General / Unreserved / General-EWS প্রার্থীদের ক্ষেত্রে Master’s Degree-তে কমপক্ষে 55% marks থাকতে হবে।
OBC-NCL / SC / ST / PwD / PwBD / Third Gender প্রার্থীদের ক্ষেত্রে Master’s Degree-তে কমপক্ষে 50% marks থাকতে হবে।
এখানে marks round off করা যাবে না। অর্থাৎ 54.99% থাকলে সেটিকে 55% ধরা হবে না।
MA / M.Sc / M.Com Final Year বা Result Awaited প্রার্থীরা
যারা বর্তমানে MA, M.Sc, M.Com বা অন্য কোনো Master’s Degree course করছেন, তারাও UGC NET June 2026-এর জন্য আবেদন করতে পারবেন।
যারা Master’s Degree final year-এ পড়ছেন, যাদের final result এখনও প্রকাশ হয়নি, অথবা যাদের qualifying examination delay হয়েছে, তারাও apply করতে পারবেন। তবে তারা provisional candidate হিসেবে গণ্য হবেন।
NET qualify করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে Master’s Degree প্রয়োজনীয় marks সহ complete করতে হবে।
MA 1st Year Students Apply করতে পারবে কি?
হ্যাঁ, যারা এই বছর MA 1st Year-এ পড়ছেন, তারাও UGC NET June 2026-এর জন্য আবেদন করতে পারবেন। কারণ তারা Master’s Degree course pursue করছেন।
তবে মনে রাখতে হবে, NET qualify করার পর:
JRF / Assistant Professor eligibility পাওয়ার জন্য NET result declaration date থেকে 2 বছরের মধ্যে Master’s Degree complete করতে হবে।
আর শুধুমাত্র Ph.D. Admission Only category-তে qualify করলে result declaration date থেকে 1 বছরের মধ্যে Master’s Degree complete করতে হবে।
4 Year Bachelor’s Degree প্রার্থীদের জন্য Qualification
যেসব প্রার্থী 4-year / 8-semester Bachelor’s Degree Programme complete করেছেন, তারাও UGC NET-এ apply করতে পারবেন।
এই ক্ষেত্রে প্রার্থীর Bachelor’s Degree-তে কমপক্ষে 75% marks বা equivalent grade থাকতে হবে।
SC / ST / OBC-NCL / Differently-Abled / EWS প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী 5% marks relaxation দেওয়া হতে পারে।
তবে 4 Year Bachelor’s Degree-এর ভিত্তিতে NET qualify করলে প্রার্থী JRF এবং Ph.D. Admission-এর জন্য eligible হতে পারেন, কিন্তু Assistant Professor পদের জন্য eligible হবেন না।
Subject Selection Rules
প্রার্থীদের সাধারণত নিজের Post Graduation subject অনুযায়ী UGC NET subject select করা উচিত।
যদি কোনো প্রার্থীর Post Graduation subject UGC NET subject list-এ না থাকে, তাহলে তিনি related subject-এ পরীক্ষা দিতে পারেন।
4 Year Bachelor’s Degree প্রার্থীরা যে subject-এ Ph.D. করতে চান, সেই related UGC NET subject choose করতে পারবেন।
Ph.D. Degree Holders-এর জন্য Relaxation
যেসব প্রার্থীর Master’s level examination 19 September 1991-এর আগে complete হয়েছে এবং তাঁদের Ph.D. degree রয়েছে, তাঁরা UGC NET-এ apply করার ক্ষেত্রে 5% marks relaxation পেতে পারেন। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে 55% এর পরিবর্তে 50% marks গ্রহণযোগ্য হতে পারে।
Important Note
UGC NET application করার সময় NTA-তে কোনো certificate বা document পাঠাতে হয় না। তবে প্রার্থীকে নিজের eligibility ভালোভাবে check করে নিতে হবে। পরে যদি দেখা যায় প্রার্থী eligible নন, তাহলে তাঁর candidature cancel হতে পারে।
How to Apply for UGC NET June 2026
প্রার্থীরা শুধুমাত্র Online Mode-এ আবেদন করতে পারবেন। Offline আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন করার ধাপ:
- প্রথমে official website-এ গিয়ে Online Registration করতে হবে।
- নিজের Email ID এবং Mobile Number দিয়ে registration করতে হবে।
- Application Form পূরণ করতে হবে।
- Live Photograph, recent photograph এবং signature upload করতে হবে।
- Online payment করতে হবে।
- Confirmation Page download করে future reference-এর জন্য print করে রাখতে হবে।
Admit Card
UGC NET June 2026-এর Admit Card NTA website থেকে download করতে হবে। Admit Card ডাকযোগে বা email-এর মাধ্যমে পাঠানো হবে না। পরীক্ষার দিন printed Admit Card, passport size photo এবং valid photo ID নিয়ে যেতে হবে।
UGC NET June 2026-এর মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে?
UGC NET পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা নিচের category অনুযায়ী qualify করতে পারেন:
| Category | JRF | Assistant Professor | Ph.D. Admission |
|---|---|---|---|
| Category 1 | Yes | Yes | Yes |
| Category 2 | No | Yes | Yes |
| Category 3 | No | No | Yes |
FAQ – UGC NET June 2026
UGC NET পরীক্ষার মাধ্যমে কী করা যায়?
UGC NET পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা JRF, Assistant Professor এবং Ph.D. Admission-এর জন্য যোগ্যতা অর্জন করতে পারেন।
UGC NET June 2026 পরীক্ষা কোন mode-এ হবে?
UGC NET June 2026 পরীক্ষা Computer Based Test (CBT) mode-এ হবে।
UGC NET June 2026 পরীক্ষায় কয়টি paper থাকবে?
পরীক্ষায় মোট 2টি paper থাকবে — Paper 1 এবং Paper 2।
UGC NET June 2026 পরীক্ষার মোট নম্বর কত?
পরীক্ষার মোট নম্বর 300। Paper 1 = 100 marks এবং Paper 2 = 200 marks।
UGC NET পরীক্ষার সময় কত?
পরীক্ষার সময় 3 ঘণ্টা, অর্থাৎ 180 minutes।
Paper 1 ও Paper 2-এর মাঝে break থাকবে কি?
না, Paper 1 এবং Paper 2-এর মাঝে কোনো break থাকবে না।
UGC NET June 2026 পরীক্ষায় negative marking আছে কি?
না, ভুল উত্তরের জন্য কোনো negative marking নেই।
UGC NET 2026-এ প্রতিটি প্রশ্নের নম্বর কত?
প্রতিটি প্রশ্নের জন্য 2 marks থাকবে।
UGC NET 2026 প্রশ্নপত্র কোন ভাষায় হবে?
UGC NET প্রশ্নপত্র সাধারণত English এবং Hindi ভাষায় হবে। তবে language subject-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাষায় প্রশ্ন থাকতে পারে।
MA 1st Year students apply করতে পারবে কি?
হ্যাঁ, যারা বর্তমানে MA 1st Year বা Master’s Degree course করছেন, তারাও apply করতে পারবেন। তবে তাঁরা provisional candidate হিসেবে গণ্য হবেন।
