
NEET (UG) 2026 অনলাইন রেজিস্ট্রেশন শুরু: তারিখ, ফি ও সম্পূর্ণ গাইড
প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, মোহিনী মাল্টিমিডিয়া (Mohini Multimedia)-র পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেশের মেডিকেল পড়ুয়াদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা হাজির হয়েছি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আনুষ্ঠানিকভাবে NEET (UG) 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ হলো এই প্রবেশিকা পরীক্ষা। ২০২৬ সেশনের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকের এই ব্লগে আমরা পরীক্ষার তারিখ, ফি এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
📅 গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি (Important Dates & Schedule)
পরীক্ষার্থীদের সুবিধার্থে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ নিচে টেবিল আকারে দেওয়া হলো। শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পন্ন করার অনুরোধ রইল।
| বিষয় (Event) | তারিখ ও সময় (Date & Time) |
| অনলাইন আবেদন শুরু | ০৮ই ফেব্রুয়ারি, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ০৯ই মার্চ, ২০২৬ (রাত ৯:০০টা পর্যন্ত) |
| ফি জমা দেওয়ার শেষ সময় | ০৯ই মার্চ, ২০২৬ (রাত ১১:৫০টা পর্যন্ত) |
| ভুল সংশোধন (Correction Window) | পরবর্তীতে জানানো হবে |
| অ্যাডমিট কার্ড ডাউনলোড | পরীক্ষার কয়েক দিন আগে |
| পরীক্ষার তারিখ (Exam Date) | ০৩রা মে, ২০২৬ (রবিবার) |
| পরীক্ষার সময়কাল | দুপুর ২:০০টা থেকে বিকেল ৫:২০টা (৩ ঘণ্টা ২০ মি.) |
| ফলাফল ঘোষণা (Result) | ০৪ঠা জুন, ২০২৬ (সম্ভাব্য) |
💰 আবেদনের ফি (Application Fee)
ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট ফি নিচে উল্লেখ করা হলো:
- 👉 General / Unreserved: ₹ ১,৭০০/-
- 👉 General-EWS / OBC-NCL: ₹ ১,৬০০/-
- 👉 SC / ST / PwBD / Third Gender: ₹ ১,০০০/-
(বিঃদ্রঃ: ব্যাংক প্রসেসিং চার্জ এবং জিএসটি অতিরিক্ত প্রযোজ্য হতে পারে)
📂 প্রয়োজনীয় নথিপত্র (Documents Checklist)
ফর্ম ফিলাপ করার আগে নিচের ডকুমেন্টগুলি স্ক্যান করে হাতের কাছে রাখুন:
- পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ৮০% মুখমন্ডল দৃশ্যমান)।
- পোস্টকার্ড সাইজ ছবি (৪” x ৬” সাইজ)।
- স্বাক্ষর বা সিগনেচার (সাদা কাগজে কালো কালিতে)।
- হাতের আঙুল ও বুড়ো আঙুলের ছাপ (বাম ও ডান হাতের)।
- দশম শ্রেণীর সার্টিফিকেট/মার্কশিট (পিডিএফ)।
- ক্যাটাগরি সার্টিফিকেট (SC/ST/OBC/EWS – যদি থাকে)।
- ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট)।
- সচল মোবাইল নম্বর ও ইমেল আইডি (OTP-র জন্য অত্যন্ত জরুরি)।
🎓 শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- মূল যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক (Class 12) বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।
- আবশ্যিক বিষয়: উচ্চমাধ্যমিকে মূল বিষয় হিসেবে ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry), বায়োলজি/বায়োটেকনোলজি (Biology/Biotechnology) এবং ইংরেজি (English) থাকতে হবে এবং প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাস করতে হবে।
- ন্যূনতম নম্বর (PCB Aggregate): ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে (একত্রে) নিচের শতকরা নম্বর থাকতে হবে:
- জেনারেল ক্যাটাগরি (General/UR): অন্তত ৫০% নম্বর।
- সংরক্ষিত ক্যাটাগরি (OBC/SC/ST): অন্তত ৪০% নম্বর।
- শারীরিক প্রতিবন্ধী (PwD – General): অন্তত ৪৫% নম্বর।
- যারা এই বছর পরীক্ষা দিচ্ছেন: যে সকল ছাত্রছাত্রী ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাঁরাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে কাউন্সেলিংয়ের আগে তাঁদের পাস করার প্রমাণপত্র জমা দিতে হবে।
- অন্যান্য নিয়ম: ওপেন স্কুল (যেমন- NIOS) থেকে পাস করা বা পড়াশোনায় গ্যাপ ইয়ার (Gap Year) থাকা ছাত্রছাত্রীরাও এই পরীক্ষায় বসতে পারবেন।
🎂 বয়সসীমা (Age Limit)
- ন্যূনতম বয়স (Minimum Age): আবেদনকারীর বয়স ৩১শে ডিসেম্বর, ২০২৬ তারিখের মধ্যে অন্তত ১৭ বছর হতে হবে। (অর্থাৎ, প্রার্থীর জন্ম তারিখ ৩১শে ডিসেম্বর, ২০০৯ বা তার আগে হতে হবে)।
- সর্বোচ্চ বয়স (Maximum Age): ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC)-এর নিয়ম অনুযায়ী, NEET UG পরীক্ষার জন্য কোনো সর্বোচ্চ বয়সসীমা বা Upper Age Limit নেই। ১৭ বছর বয়স হওয়ার পর যেকোনো বয়সের প্রার্থী এই পরীক্ষায় বসতে পারবেন।
- পরীক্ষা দেওয়ার সুযোগ (Number of Attempts): এই পরীক্ষা কতবার দেওয়া যাবে, তার কোনো নির্দিষ্ট সীমা (Limit) নেই। যোগ্যতাপূর্ণ প্রার্থীরা যতবার খুশি পরীক্ষায় বসতে পারেন।
🔗 গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)
আবেদন বা নোটিশ ডাউনলোডের জন্য নিচের লিঙ্কগুলি ব্যবহার করুন:
| কাজের ধরণ | লিঙ্ক (Direct Link) |
| অফিসিয়াল ওয়েবসাইট | Apply Link |
| নোটিফিকেশন ডাউনলোড (PDF) | এখানে ক্লিক করুন |
| ইনফরমেশন বুলেটিন | ডাউনলোড করুন |
| হেল্পলাইন নম্বর | 011-40759000 |
📝 কীভাবে আবেদন করবেন?
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET ভিজিট করুন।
- “New Registration”-এ ক্লিক করে নাম ও তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
- ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন এবং ডকুমেন্ট আপলোড করুন।
- অনলাইন মোডে ফি জমা দিন এবং Confirmation Page প্রিন্ট করে রাখুন।
🌐 পরীক্ষার মাধ্যম বা ভাষা (Medium of Examination)
- ১৩টি ভাষার সুযোগ: NEET (UG) 2026 পরীক্ষাটি মোট ১৩টি আলাদা ভাষায় দেওয়ার সুযোগ রয়েছে।
- ভাষার তালিকা: এই ভাষাগুলি হলো— বাংলা, ইংরেজি, হিন্দি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু।
- সতর্কতা: অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় পরীক্ষার্থীদের খুব সাবধানে নিজেদের সুবিধামতো প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করতে হবে।
📝 পরীক্ষার মোড (Mode of Examination)
- অফলাইন পরীক্ষা: পরীক্ষাটি সম্পূর্ণ অফলাইনে অর্থাৎ PEN and PAPER মোডে নেওয়া হবে।
- ওএমআর শিট (OMR): পরীক্ষার্থীদের ওএমআর শিটে (OMR Sheet) উত্তর চিহ্নিত করতে হবে।
- প্রশ্নের ধরন: পরীক্ষায় শুধুমাত্র অবজেক্টিভ বা বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) থাকবে।
📊 বিষয়ভিত্তিক নম্বর বিভাজন (Exam Pattern & Marks)
- মোট প্রশ্ন ও নম্বর: পরীক্ষায় মোট ১৮০টি প্রশ্ন থাকবে এবং সম্পূর্ণ পরীক্ষাটি হবে ৭২০ নম্বরের।
- 🧲 ফিজিক্স (Physics): ৪৫টি প্রশ্ন থাকবে, যার মোট মান ১৮০ নম্বর।
- 🧪 কেমিস্ট্রি (Chemistry): ৪৫টি প্রশ্ন থাকবে, যার মোট মান ১৮০ নম্বর।
- 🧬 বায়োলজি (Biology): বোটানি (Botany) এবং জুলজি (Zoology) মিলিয়ে মোট ৯০টি প্রশ্ন থাকবে, যার মোট মান ৩৬০ নম্বর।
নেগেটিভ মার্কিং (Marking Scheme)
- ✔️ সঠিক উত্তর: পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য পরীক্ষার্থীকে ৪ নম্বর (+4) দেওয়া হবে।
- ❌ ভুল উত্তর: প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর (-1) কাটা হবে (অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে)।
- ⚪ উত্তর না দিলে: কোনো প্রশ্নের উত্তর না দিলে বা এটেন্ড না করলে তার জন্য কোনো নম্বর কাটা হবে না (0 নম্বর)।
❓ NEET UG 2026: সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নাবলী (FAQ)
প্র: ১. NEET UG 2026 পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? উ: আগামী ০৩রা মে, ২০২৬ (রবিবার) দুপুর ২:০০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত অফলাইন মোডে (PEN and PAPER) এই পরীক্ষা নেওয়া হবে।
প্র: ২. অনলাইনে আবেদন করার শেষ তারিখ কবে? উ: অনলাইনে ফর্ম ফিলাপ করার শেষ তারিখ হলো ০৮ই মার্চ, ২০২৬ (রাত ৯:০০টা পর্যন্ত)। ওই দিন রাত ১১:৫০ মিনিট পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।
প্র: ৩. আবেদনপত্রে কোনো ভুল হলে কি পরে তা সংশোধন করা যাবে? উ: হ্যাঁ, ফর্মে কোনো ভুল হলে তা সংশোধনের জন্য NTA একটি কারেকশন উইন্ডো (Correction Window) খুলবে। এটি আগামী ১০ই মার্চ থেকে ১২ই মার্চ, ২০২৬ পর্যন্ত খোলা থাকবে।
প্র: ৪. NEET পরীক্ষার জন্য প্রার্থীর বয়স কত হওয়া প্রয়োজন? উ: আবেদনকারীকে ৩১শে ডিসেম্বর, ২০২৬ তারিখের মধ্যে অন্তত ১৭ বছর বয়সী হতে হবে (অর্থাৎ, জন্মতারিখ ৩১শে ডিসেম্বর, ২০০৯ বা তার আগে হতে হবে)। তবে এই পরীক্ষার কোনো সর্বোচ্চ বয়সসীমা (Upper Age Limit) নেই।
প্র: ৫. NEET পরীক্ষায় কি কোনো নেগেটিভ মার্কিং আছে? উ: হ্যাঁ, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর (+4) দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর (-1) কাটা হবে।
প্র: ৬. একজন পরীক্ষার্থী কতবার NEET পরীক্ষা দিতে পারবেন? উ: ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC)-এর নিয়ম অনুযায়ী, NEET (UG) পরীক্ষা দেওয়ার কোনো নির্দিষ্ট সীমা বা Attempt Limit নেই। শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রার্থীরা যতবার খুশি এই পরীক্ষায় বসতে পারবেন।
প্র: ৭. আমি কি বাংলায় NEET পরীক্ষা দিতে পারব? উ: হ্যাঁ, ইংরেজি ও হিন্দি ছাড়াও বাংলা সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ফর্ম ফিলাপের সময় আপনাকে আপনার পছন্দের ভাষাটি বেছে নিতে হবে।
