পিএম কিষান ২০তম কিস্তি: কবে আসবে, কীভাবে পাবেন সমস্ত তথ্য একসাথে
কবে আসে অন্যান্য কিস্তি?
বছরে মোট তিনবার এই কিস্তি বিতরণ করা হয়:
১ম কিস্তি: এপ্রিল-জুলাই
২য় কিস্তি: আগস্ট-নভেম্বর
৩য় কিস্তি: ডিসেম্বর-মার্চ
টাকা জমা হচ্ছে কিনা কীভাবে জানবেন?
আপনার টাকা কবে অ্যাকাউন্টে এসেছে বা আসবে, তা জানতে সরাসরি PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে (নিচে দেওয়া হয়েছে) “Beneficiary Status” অপশনে গিয়ে দেখে নিতে পারবেন।
এছাড়াও, PFMS DBT Status Tracker-এ গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আধার নম্বর দিয়ে টাকা ছাড়া হয়েছে কিনা দেখতে পারবেন।
পিএম কিষান স্ট্যাটাস চেক কিভাবে করব?
অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://pmkisan.gov.in
“Farmers Corner” সেকশনে যান।
“Beneficiary Status” বেছে নিন।
আধার নম্বর/অ্যাকাউন্ট নম্বর/মোবাইল নম্বর দিন ও সাবমিট করুন।
স্ক্রিনে আপনার কিস্তির অবস্থান, কবে টাকা জমা হয়েছে, কতো কিস্তি পেয়েছেন, সব জানতে পারবেন।
২০তম কিস্তির টাকা কবে আসবে?
পিএম কিষানের ২০তম কিস্তির ₹২,০০০ টাকা ২ আগস্ট, ২০২৫ তারিখে ৯.৭ কোটি কৃষকের অ্যাকাউন্টে DBT-র মাধ্যমে স্থানান্তর করবেন ভারতের প্রধানমন্ত্রী বারাণসী, উত্তরপ্রদেশ থেকে।
